1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত । কেশবপুরে যাচাই-বাছাই শেষে প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পুনরায় চালু। বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল  । সরিষাবাড়ীতে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল। কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন। মণিরামপুরে শিক্ষককের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত। মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ। শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা। কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও একজন গ্রেফতার।

আমরা হিন্দু বলে মুসলমানদের থাকতে দেবো না?==মমতা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩৬৬ বার পঠিত

।জসিম মাহমুদ।।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি নিজেও হিন্দু কিন্তু আমি বিজেপির মতো হিন্দু নই। ভারত আমাদের মাতৃভূমি। আমরা দুর্গাপুজো, কালীপুজো করি। আমাদের মুসলিম ভাইয়েরা কি আমাদের কালীপুজো, দুর্গাপুজোতে আসেন না? আমরা হিন্দু বলে কি আমাদের এখানে মুসলমানদের থাকতে দেবো না?
গত বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় এক সমাবেশে ওই মন্তব্য করে মমতা বলেন, বিজেপি দিল্লির সরকারে থাকলে, জনগণের সবকিছু লুট করে নেয়।
তৃণমূল নেত্রী বলেন, বিজেপি মাঝেমাঝে মাথায় ফেট্টি বেঁধে এসে এক হাতে ঝাণ্ডা ও অন্য হাতে ডাণ্ডা নিয়ে এসে গুণ্ডামি করে। এরাই আবার যখন দিল্লির সরকারে থাকে, জনগণের সবকিছু লুট করে নেয়। ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় না।
হিন্দুত্ববাদী দলটির সমালোচনায় মমতা আরও বলেন, বাংলায় ৩০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় বাস করে এটা মনে রাখতে হবে। ওদের রমজানে আমরা যেমন যাই তেমন ওরা আমাদের দুর্গাপুজোতেও আসে। আমি যদি ছটপুজো উপলক্ষে গঙ্গা মায়ের পুজো করি তাহলে রমজানের রোজার উপবাসও পালন করি- এসব কিছুর পার্থক্য কোথায়? আমি সর্ব ধর্মকে সমানভাবে পছন্দ করি।

তিনি বলেন, সমাজ যদি টুকরো টুকরো হয়ে যায় তাহলে কি হবে? হিন্দু-মুসলিমের মধ্যে, পাঞ্জাবি-ঈসায়িদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। ভাই ভাই ঝগড়া করবে। তাহলে কি হবে? শুধু রক্ত ঝরবে, অশ্রু ঝরবে- তাছাড়া কিছু হবে না। সেজন্য জীবনে সফল হতে গেলে একতা, সম্প্রীতি, ভালোবাসা বজায় রাখতে হবে।

মমতা বলেন, আমরা সব ধর্মের উৎসব সমানভাবে পালন করি। বাংলা সর্বধর্ম সমন্বয়ের স্থল। এখানে কোনও পার্থক্য নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT