1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প। কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প। কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা। শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস। কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা । হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।। কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম। মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় ।

আনোয়ারায় জাতীয় শোক দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৮৫ বার পঠিত

শেখ আবদুল্লাহআনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি।

 

বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বাধীন বাংলাদেশের স্থপতি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে

পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।

 

উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথক বঙ্গবন্ধৃর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ,উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ উপজেলা ভাইস-চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এরআগে ৯ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা শ্রদ্ধা জানায়।

 

এছাড়াও অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠন শোক দিবস উপলক্ষে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং এতিমদের খাবার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT