1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা। বালীগাঁও বিপিএল সিজন ৫ এর উদ্ভোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ। কেশবপুরে কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমোর নানা অনিয়ম তদন্তে কমিটি গঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) ওমর ফারুকের বিরুদ্ধে নানা অনিয়ম নিয়ে ৩সদস্যের তদন্ত টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগ তুলে গণ পিটিশন করে কয়েকটি ভুক্তভোগী পরিবার। তারা রোগীকে ভুল চিকিৎসা, সিন্ডিকেট তৈরি, সরকারি ঔষধ বাইরে পাচারসহ নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে।

 

উল্লেখ্য যে, স্থানীয় উপজেলা প্রশাসন আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে ৩সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে। এই তদন্তটিম রোববার (১ আগস্ট) সরকারি কর্ম দিবসে কাজ শুরু করেছে। প্রধান অভিযোগকারী মমিনুল ইসলাম নামের একজন ভুক্তভোগী। গণ স্বাক্ষরিত আবেদনটি আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে করা হয়। এদিকে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর এই স্যাকমো ওমর ফারুকের নিজের প্যাথলজিতে সরকারি ঔষধ রাখা ও রোগীকে ভুল চিকিৎসার অভিযোগ উঠলে ভ্রাম্যমান আদালত অভিযান করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতারুন নেছা স্যাকমো ওমর ফারুককে ১বছরের কারাদন্ড দেয় কিন্তু সাজা খেটে রহস্যজনক কারণে পূনঃরায় একই পদে যোগদান করে। তার অপতৎপরতা বা কর্ম থেমে নেই। বরং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার কথা।

 

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহম্মেদ সাংবাদিকদের জানান, ইউএনও’র কাছে অভিযোগ ও তদন্তের বিষয়টি লিখিত ভাবে কেউ তাঁকে জানাননি। ভ্রাম্যমান আদালতে সাজার বিষয়টি সম্পর্কে নতিপত্র পেলে আইনগত পদক্ষেপ নিবেন।

 

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন সাংবাদিকদের জানান, বিষয়গুলো তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে রিপোর্ট স্বাস্থ্য বিভাগে পাঠানো হবে। তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি। ০১৭৩৫৪৩৮৯৯৯

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT