1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা। বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই। কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান। খুলনায় পরিবেশ অধিদপ্তরের অ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেল হাঁস ও মুরগীর বাচ্চাসহ শিক্ষা সহায়তার জন্য অর্থ বিতরণ। উপকূলের শ্যামনগরে নারীদের মাঝে লবন সহিষ্ণু গাছ বিতরণ। মুক্তাগাছায় কিশোরীদের আত্মকর্মসংস্থানে ব্র্যাক। যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ।

আজ ডেট্রয়েট দুর্গা টেম্পল ও মিশিগান কালীবাড়ীতে পিঠা উৎসব

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ৩৯৬ বার পঠিত

উৎসব প্রিয় জাতি বাঙ্গালী। উৎসবেই আনন্দ। সনাতন ধর্মাবলম্বীদের বার মাসে তের পার্বন। এতসব পার্বনের মধ্যে পৌষ পার্বনও একটি। আর এ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে ওয়ারেন সিটির মিশিগান কালীবাড়ী ও ডেট্রয়েট দুর্গা টেম্পলে আজ রোববার পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। এজন্য মন্দির দুটো’র কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। প্রবাসে বসবাসরত সনাতন ধর্মের অনুসারীগণ এ দিনটিতে উৎসব আয়োজনে আনন্দমুখর হয়ে উঠে।

৪২১৫ ইষ্ট ম্যাকনিকলস রোডস্থ ডেট্রয়েট দুর্গা টেম্পলে সকাল ১১ টায় এ উৎসব শুরু হবে । পিঠা প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে বেলা ১২ টায়। দুপুর ১ টায় ওয়ারেন সিটির ২৬০১ ইষ্ট নাইন মাইল রোডস্থ মিশিগান কালীবাড়ীতে এই পিঠা উৎসব শুরু হবে । বেলা ৫টা পর্যন্ত এ উৎসব চলবে । মিশিগান কালীবাড়ী পিঠা উৎসব কমিটির কো-চেয়ারপার্সন মৌসুমী ধর ও সোমা কর মন্দিরের সকল সদস্য-সদস্যা ও ভক্তবৃন্দকে পিঠা উৎসবকে সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন ।

উৎসব প্রিয় প্রবাসীরা অন্য রকম এক আনন্দের মধ্য দিয়ে পৌষ-সংক্রান্তি পালন করে থাকে এখানে। আজ রোববার মন্দিরে সবাই মিলিত হয়ে উৎসবে মেতে ওঠবে। যে যার মতো ঘরে তৈরী করে নিয়ে আসবে পিঠা-পুলি,পায়েস, দৈ, সন্দেশ সহ নানা মুখরোচক খাবার। নাম সংকীর্তন ও লুটের পর শুরু হবে পিঠা উৎসব। এজন্য এক পিঠা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে বিশেষ পুরষ্কার দেয়া হয়। অন্যান্য প্রতিযোগিদেরকেও সান্তনা পুরষ্কার দেয় হয়। ৩/৪ সদস্যের বিচারক মন্ডলী বিজয়ীদের নাম ঘোষণা করবেন। এরপরই শুরু হবে পিঠা-পুলি খাবার ধুম। কর্ম ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই এ উৎসবে সামিল হওয়া সম্ভব হয়ে ওঠে না। উৎসব প্রিয় প্রবাসীরা আগামী বছর আবারো পৌষ উৎসবের আনন্দে মিলিত হবার প্রত্যাশা নিয়ে ঘরে ফিরে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT