1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প। কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প। কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা। শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস। কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা । হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।। কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম। মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় ।

আজ টি টুয়েন্টি বিশ্বকাপ এর পর্দা নামবে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৬২ বার পঠিত

নিউজ ডেস্ক।

দীর্ঘ এক মাসের উত্তেজনা আর রোমাঞ্চের পর আজ শেষ হচ্ছে আইসিসি টি-টোটি-টোয়েন্টি বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে আজ মহা ফাইনালের মধ্য দিয়ে। ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবেভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

টি-টোটোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ৩০ বার। পরিসংখ্যান বলছে এই লড়াইয়ে এগিয়ে ভারত। ১৮টিজয় রয়েছে ভারতের ঝুলিতে, অন্যদিকে নিউজিল্যান্ড জিতেছে ১১টি ম্যাচ। একটি ম্যাচ শেষ হয়েছে টাইয়ে।

ভেন্যু অনুযায়ী হিসাবেও ভারতের প্রাধান্য দেখা যায়। নিজেদের মাটিতে ভারত জিতেছে ১১ ম্যাচ, সেখানে নিউজিল্যান্ডের জয় মাত্র ৪টি।অ্যাওয়ে ম্যাচে ভারতের জয় ৭টি, আর কিউইদের ৫টি। তবে নিরপেক্ষ ভেন্যুতে চিত্র ভিন্ন, এখনও পর্যন্ত সেখানে নিউজিল্যান্ডকে হারাতেপারেনি ভারত; দুই ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ড।

সবশেষ জানুয়ারিতে দুই দলের দেখা হয়েছিল দ্বিপাক্ষিক সিরিজে। সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৬ রানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছিলভারত।

তবে বিশ্বকাপের ইতিহাসে রয়েছে ভিন্ন এক সমীকরণ। টি-টোটোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো দল টানা দুইবার শিরোপা জিততেপারেনি এবং কোনো দলই দুবারের বেশি ট্রফি ঘরে তুলতে পারেনি। ফলে শিরোপা জিততে হলে ভারতকে ভাঙতে হবে সেই ইতিহাসেরদেয়াল।

এছাড়া বিশ্বকাপের মঞ্চেও ভারতের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দলের তিনবারের সাক্ষাতেপ্রতিবারই জয় পেয়েছে নিউজিল্যান্ড। শুধু তাই নয়, নিউজিল্যান্ড তাদের ইতিহাসের দুটি বড় আইসিসি ট্রফি ২০০০ সালের চ্যাম্পিয়ন্সট্রফি ও প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে হারিয়েই জিতেছিল।

সব মিলিয়ে পরিসংখ্যান একদিকে ভারতের পক্ষে থাকলেও বড় ম্যাচের ইতিহাস কিউইদের দিকে ঝুঁকে আছে। আজ সন্ধ্যা ৭টা ৩০মিনিটে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল। শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি, সেটাই দেখার অপেক্ষা এখনক্রিকেটপ্রেমীদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT