শরিফা বেগম শিউলী। রংপুরের পীরগাছা উপজেলায় দীর্ঘ ৩০ বছরধরে ব্যবহৃত চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধকরে দিয়ে গাছ লাগিয়ে, গোবরের পানি ছেড়ে চলাচলে বিঘ্ন ঘটানোর প্রতিবাদ করায় প্রতিবেশীদের ওপর হামলা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি গ্রামের মোছাঃ নীলুফা আক্তার (৪৩) বাদী হয়ে একই এলাকার সাতজন বিবাদীর বিরুদ্ধে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দেউতি গ্রামের মোছাঃ নীলুফা আক্তার ও তার পরিবারের লোকজন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি জমার যাতায়াতের জন্য প্রায় ৩০ বছর ধরে প্রতিবেশীদের বাড়ির পেছনের একটি রাস্তা ব্যবহার করে আসছিলেন। বিবাদীগণ সম্পর্কে বাদীর জ্যাঠাতো ভাই ও ভাতিজা।দীর্ঘদিন ধরে চলাচলের এই রাস্তাটি নিয়ে বিবাদীদের সঙ্গে বিরোধ চলে আসছিল।অভিযোগ রয়েছে, বিবাদীগণ জোরপূর্বক রাস্তাটি বন্ধ করার চেষ্টা চালায় এবং রাস্তায় গরুর প্রস্রাবের পানি ছেড়ে চলাচল বিঘ্নিত করে আসছিল। সর্বশেষ গত ২১ অক্টোবর ২০২৬ (বুধবার) দুপুরে বিবাদীগণ লাঠি-সোঠা, দা, কুড়াল, ছোরা ও বাঁশের খুঁটি নিয়ে উক্ত রাস্তায় নেমে মাটি খনন করে ও বাঁশের খুঁটি পুঁতে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেয়। এ সময় নীলুফা আক্তার, তার বৃদ্ধ ও অসুস্থ বাবা-মা এবং পরিবারের লোকজন বাধা দিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিট করার জন্য উদ্যত হয়। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় বাসিন্দা মোছাঃ কহিনুর বেগম (২৮), মোছাঃ মাজেদা বেগম (৫০)-সহ আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে বিবাদীগণ বাড়িঘর উচ্ছেদ, ঘরবাড়িতে আগুন দেওয়া এবং হাত-পা ভেঙে ফেলাসহ প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। ভুক্তভোগী নীলুফা আক্তার জানান, “আমাদের চলাচলের বিকল্প কোনো রাস্তা নেই। আমার বাবা-মা অসুস্থ ব্যক্তি। রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি এবং চরম দুর্ভোগের মধ্যে পড়েছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে আমি আইনের আশ্রয় নিয়েছি।”
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালীতে অভিযান চালিয়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পুঁতে অস্থায়ী সীমানা নির্মাণের চেষ্টা করার অভিযোগ
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি। যশোরের কেশবপুর উপজেলার সাংবাদিক সাতবাড়িয়া গ্রামের রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর-২৬) সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার সোরা দৃষ্টিনন্দন এলাকায় চলমান মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বৃহস্পতিবার(২২
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ বিজয় দশমীর বিজয়াতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষায়িত শারদীয় দুর্গোৎসব ২০২৬। বিপদনাশিনী আদ্যাশক্তি মহামায়া মা দুর্গা ১০ অক্টোবর মহালয়ার শুভ তিথিতে ঘোড়ায় আগমন
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়িতে বর্ণাঢ্য নৌ র্যালি ও রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার একটি
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার(২১ অক্টোবর) বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হল শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনের সবচেয়ে বড় স্থান ছিল উপজেলার খোলপেটুয়া নদী। উপজেলার বুড়িগোয়ালিনী, আটুলিয়া, পদ্মপুকুর ও
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি। : যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি নেতা, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ খুলনার কয়রা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে জমি দখল, সীমানা বেড়া দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকানা দাবি করে প্রতিপক্ষের