1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শাজাহানপুরে র‌্যাবের অভিযানে ৩৩৬ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৩৩ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৩৬ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১২ ক্যাম্পের সদস্যরা। র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বগুড়া-নাটোর অভিমুখে কাভার্ড ভ্যানের মাধ্যমে অভিনবভাবে লুক্কায়িত একটি বড় মাদকের চালান নাটোরে যাচ্ছে এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাজার এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। আজ রবিবার ২২ আগষ্ট দুপুরে র‌্যাবের চেকপোস্টে মাদকবাহী কাভার্ড ভ্যানটি অবশেষে র‌্যাবের গোয়েন্দা জালে আটক হয়। কাভার্ড ভ্যানে থাকা মাদক ব্যবসায়ী মোঃ তাজু খাঁন (৩২) নীলফামারী জেলার সৈয়দপুরের ইসলামবাদ গ্রামের মৃত আব্দুল ওয়াহিদ খাঁন এর ছেলে এবং অপরজন মোঃ আসলাম (৪৯) সে সৈয়দপুরের রসুলপুর গ্রামের মৃত কুদ্দুস এর ছেলে। আটককালে ৩৩৬ বোতল ফেন্সিডিল, ১টি কাভার্ড ভ্যান (চট্র মেট্রো-ট-১১-৭০৮৬), ২টি মোবাইল, ৩ টি সীমকার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে জানা যায়। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT