1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন। কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত। কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান। কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার। কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার। জনতার কল্যাণেই রাজনীতি, নামাজগ্রাম দুর্গাপুরে নতুন সমাজ গড়ার প্রত্যয় ইমদাদের ‘মানুষের ভাগ্যোন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।’ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৯ মার্ডার মামলার আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ সভাপতি ও কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ২জন।

গাজীপুরে গ্রেফতারী পরােয়ানাভুক্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৭৫ বার পঠিত

সাহাদাত শিকদার ,গাজীপুর ,জেলা প্রতিনিধি।

 

গাজীপুরে ১১ আগস্ট বুধবার পোড়াবারি র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পােড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন কাড়ল সুরিচালা এলাকা হতে একাধিক মামলার গ্রেফতারী পরােয়ানাভুক্ত ০১ জন আসামী গ্রেফতার করেছে।

 

গত ১১/০৮/২০২১ খ্রিঃ তারিখে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পােড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বগুড়া

সদর এর সিআর মামলা নং-১০১১/১৪, ধারা-১৯৮০ সনের যৌতুক নিরােধ আইনের ৪ এবং প্রসেস নং-৭০০/১৬, তারিখঃ ০৭/১২/১৬খ্রিঃ এর ০২ বছরের সাজা পরােয়ানাসহ একাধিক সাজা ও গ্রেফতারী পরােয়ানাভুক্ত আসামী অবস্থান করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার, জিএম মাজহারুল ইসলামদ্বয়ের নেতৃত্বে তাৎক্ষণিক গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন কাড়ল সুরিচালা এলাকার জনৈক জহিরুল ইসলাম এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে মােঃ আনােয়ার পারভেজ, প্রােঃ কেজুয়েল কালেকশন, পিতা- মৃত আজাদুজ্জামান, সাং- ফুলবাড়ি, দক্ষিণপাড়া, হাজিপাড়া, থানা- সদর বগুড়া, জেলা- বগুড়া, এপি সাং-কাড়ল সুরিচালা (জহিরুল ইসলামের ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরােক্ত নাম ঠিকানা প্রকাশ করে।

 

গাজীপুর ক্যাম্পের র‌্যাব কর্মকর্তা এসআই মাহ্তাব উদ্দিন জানান- গােপন সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের সম্মানিত কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার, জিএম মাজহারুল ইসলামদ্বয়ের নেতৃত্বে গাজীপুর জেলার কালিয়াকৈর হতে দুই (০২) বছরের সাজা পরােয়ানাসহ একাধিক সাজা ও গ্রেফতারী পরােয়ানাভুক্ত আসামী আনােয়ার পারভেজকে গ্ৰেফতার করা হয়েছে।

 

ধৃত আসামীকে অফিসার ইনচার্জ, বগুড়া সদর থানা, বগুড়া জেলায় যথাযথ স্কটের মাধ্যমে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সােপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT