1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা ।

লালমনিরহাটে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখলের প্রতিবাদে- মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

বুধবার (১১ আগস্ট) বিকাল ৪টায় শ্রীশ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাট চত্ত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে খুলনার রূপসায় শিয়ালী গ্রামের হিন্দুপাড়ায়, পটুয়াখালী কলাপাড়ার রাখাইন এলাকায়, মৌলভীবাজার কুলাউড়ার অধিবাসীসহ দেশের নানান স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখলের প্রতিবাদে- মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সেন, লালমনিরহাট জেলা শাখার সভাপতি অবিনাশ রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আদিতমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপকান্ত রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, সভাপতি বিভূতি ভূষণ রায় বসুনিয়া বিভূ, পেশাজীবি ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক সুশান্ত রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার গণসংযোগ সম্পাদক সুবল রায়, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, সভাপতি হীরা লাল রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌরসভা শাখা সাধারণ সম্পাদক মুহিন রায়সহ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, লালমনিরহাট পৌরসভা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মধু সুদন রায়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT