1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

খুলনার বটিয়াঘাটায় তক্ষক সহ আটক -১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় তক্ষক বিক্রির চেষ্টাকালে জালাল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গঙ্গারামপুর ইউনিয়নের কায়েমখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুখদাড়া বাজার এলাকায় অবস্থানকালে খবর পাওয়া যায়—কায়েমখোলা-টু-হুলা সড়কে এক ব্যক্তি তক্ষক বিক্রির জন্য অপেক্ষা করছে। পরে এস আই রুবেলের নেতৃত্বে সঙ্গীও ফোর্স সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে জালাল শেখের হাতে থাকা লাল ঢাকনাযুক্ত প্লাস্টিকের বাস্কেট তল্লাশি করে প্রায় ১৪ ইঞ্চি লম্বা ধূসর রঙের খয়েরি দাগযুক্ত একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তক্ষকটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, প্রায় এক মাস আগে সুন্দরবন থেকে ফাঁদ পেতে তক্ষকটি ধরে বাড়িতে লুকিয়ে রাখেন। পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে তা নিয়ে আসেন। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-এ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০১। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, আদালতের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত তক্ষক বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT