1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

ফরিদগঞ্জে শিল্পপতি সাজ্জাদের অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২১৩ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধি ।

 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসাপাতাল এবং ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, সার্জিক্যাল মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন। সোমবার সকালে মাহফুজ শেখ’র নেতৃত্বাধীন প্রতিনিধি দল জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ’র হাতে এসব উপকরণ তুলে দেন। এ সময় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সুব্রত, মেডিকেল অফিসার ডা. মামুন আহমেদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

হস্তান্তরকালীন সংক্ষিপ্ত বক্তব্যে ডা. সাখাওয়াত উল্যাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, করোণায় জনজীবনের ক্ষয়ক্ষতি প্রশমনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। সাজ্জাদ রশিদ করোণা সংক্রমণের শুরু থেকে রোগীদের কল্যাণে চিকিৎসকদের পাশে আছেন। আগামী দিনেও তাঁর সহযোগীতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে ভিডিও কলে অংশ নিয়ে সাজ্জাদ রশিদ সুমন বলেন, ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার কারণে আমরা এখনো করোণা মুক্ত বিশে^র স্বপ্ন দেখি। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আত্মসচেতনতার পাশাপাশি চিকিৎসকদের নির্দেশনা অনুসারে আমরা সকলে সুপরিকল্পিত ও সংঘবদ্ধভাবে এগিয়ে আসলে করোণায় বিপর্যয় এড়ানো সম্ভব।

এছাড়া ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’ এবং ‘ফরিদগঞ্জ অক্সিজেন সেবা প্রদাণকারী সংগঠন’ নামে আরো দু’টি স্বেচ্ছাসেবী সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান করেন তিনি। লেখক ফোরামের পক্ষে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি কে.এম নজরুল ইসলাম, বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস বকুল ও সাধারণ সম্পাদক মো.শামিম হাছান নিশান, যুগ্মসম্পাদক মো.সাহেদ ও সহসাংস্কৃতিক সম্পাদক তারেকুর রহমান।

শেখ সাজ্জাদ রশিদ সুমন একাধারে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং’ এবং ‘ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট’ নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT