1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন। কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত। কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান। কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার। কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার। জনতার কল্যাণেই রাজনীতি, নামাজগ্রাম দুর্গাপুরে নতুন সমাজ গড়ার প্রত্যয় ইমদাদের ‘মানুষের ভাগ্যোন্নয়ন ও নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।’ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৯ মার্ডার মামলার আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ সভাপতি ও কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ২জন।

সামান্য বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা যাতায়াতের চরম দূর্ভোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার পঠিত

স্বপন মাহমুদ,জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের সরিষাবাড়ীতে পৌরসভার ২নং ওয়ার্ডের সামর্থ্যবাড়ীর প্রায় অর্ধশতাধিক মানুষ একটি উঁচু রাস্তার অভাবে বছরে প্রায় ছয় মাস পানি বন্দী হয়ে চরম দূর্ভোগে জীবন যাপন করছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এখন পর্যন্ত দুর্ভোগ লাঘবে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তাই এই ওয়ার্ডে পানি বন্দি বসবাসরত পরিবারের সদস্যগণ চরম হতাশায় দিনপাত করছে।

 

স্থানীয়দে সূত্রে জানা যায়,

সরিষাবাড়ী পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। তার মধ্যে সামর্থ্যবাড়ী ২নং ওয়ার্ডের আওতাধীন। পানি বন্দী এই স্থানটিতে সরকারি-বেসরকারি এবং সাধারণ খেটে খাওয়া প্রায় অর্ধশতাধিক মানুষ বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টিপাতে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়ে চলাফেরায় অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। বছরে প্রায় ছয় মাস পঁচা দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে তাদের যেতে হয় গন্তব্যে। এদিকে বিকল্প কোন রাস্তা না থাকায় বাধ্য হয়ে এই রাস্তা দিয়েই যাতায়াত করে পরিবারগুলো। ফলে তাদের মাঝে দেখা দিচ্ছে পানিবাহিত নানা ধরনের রোগ। তাছাড়া মশা-মাছি, বিষাক্ত সাপ সহ অন্যান্য পোকামাকড়ের ভয়েও থাকতে হয় ভুক্তভোগীদের। এমন কি বাচ্চা কাচ্চাদের নিয়েও অভিভাবকদের থাকে নানা দুঃশ্চিতায়; কখন যেনো তাদের সন্তানেরা পানিতে পড়ে দূর্ঘটনার কবলে পতিত হয়।

 

এই বিষয়ে দুঃখ প্রকাশ করে ভুক্তভোগীরা বলেন, যতদূর মনে পড়ে ত্রিশ বছর যাবত প্রতিষ্ঠিত হয়েছে সরিষাবাড়ী পৌরসভা। অথচ পৌরসভার মধ্যে যে সকল জনদূর্ভোগ তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে চরম জনদূর্ভোগের অন্যতম হচ্ছে এটি। আমাদের মনে হয় এই ২নং ওয়ার্ড ছাড়া পৌরসভার আর কোন ওয়ার্ডে এমন জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে কিনা তা আমাদের বোধগম্য নয়।

 

এ ব্যাপারে এই ওয়ার্ড হতে নির্বাচিত কাউন্সিলরের নিকট জানতে চাইলে তিনি বলেন,’ ত্রিশ বছর ধরে এরা অবহেলিত; বললেই কি আর এতো তাড়াতাড়ি রাস্তা হয়ে যাবে!

 

এই বিষয়ে পৌরসভার মেয়র মনির উদ্দিন বলেন, আমি সদ্য নির্বাচিত হয়েছি, বিষয়টি আমি অবগত নই, তাছাড়াও নতুন বছর পড়তেছে, যেহেতু ৩২ বছর ধরে এরা অবহেলিত তাহলে আর কয়েকটি দিন অপেক্ষা করতে বলেন আমি নিশ্চয়ই সমাধান করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT