1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

আফগানিস্তানে বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৩৭ বার পঠিত

আফগানিস্তানে বিমান হামলায় দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের সিনিয়র অফিশিয়াল ফাওয়াদ আমান টুইট বার্তায় জানান, ‘শেবেরঘান শহরে বিমান হামলায় দুই শতাধিক তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের বেশ কয়েকটি গোপন আস্তানা।’ বি-৫২ যুদ্ধবিমান থেকে এ হামলায় তালেবানদের বিপুল সংখ্যক গোলাবারুদ, যানবাহন ধ্বংসেরও দাবি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকেই হামলার তেজ বাড়িয়েছে আফগান সেনা। তালেবানদের গোপন আস্তানা খুঁজে ধ্বংস করার কাজ শুরু হয়েছে তারা। সরকারি বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে মার্কিন বিমানবাহিনী। জাওঝান প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর শেবেরঘান তালেবানের দখলে যাওয়ার পরই বিমান হামলার কথা জানায় সরকারি বাহিনী।

এর আগে বলা হয়, আফগানিস্তানে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। সরকারি বাহিনীর সঙ্গে এক সপ্তাহের লড়াইয়ের পর শনিবার শেবেনঘান শহরটির নিয়ন্ত্রণ নেয় বলে জানায় আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ। তালেবানের নিয়ন্ত্রণে যাওয়া এটি দ্বিতীয় প্রাদেশিক রাজধানী। আগের দিন তালেবান যোদ্ধারা ইরান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করে নেয়।

প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের সময় তালেবান যোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করে। ইতোমধ্যে তারা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ’র অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। হেরাত ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT