1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

শ্যামনগরে গণ টিকা উৎসবে এক দিনে টিকা নিলেন ৭১৪৮ জন। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৪২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৭ আগষ্ট ১২ টি ইউনিয়নের ১২টি কেন্দ্রে গণ টিকা উৎসবে টিকা গ্রহণ করলেন সাত হাজার এক শত আটচল্লিশ জন।

 

১২ টি ইউনিয়ন পরিষদের মধ্যে পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়ন ছাড়া অন্যান্য সকল ইউনিয়ন পরিষদে এই কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হয়। পদ্মপুকুর ইউপিতে কেন্দ্র ছিল গড়কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাবুরা ইউনিয়নে কেন্দ্র ছিল চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় এক দিনের টিকা উৎসবে টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ছিল ৪০৩৯ জন ও মহিলা ৩১০৯ জন। প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণকারীর সংখ্যা ছিল ৬ শত জন। জানা যায় একটি কেন্দ্রে কয়েক জন কম ছিল।

 

সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলে। প্রত্যোকটি কেন্দ্রে ৩টি বুথ খোলা হয়। প্রতিটি বুথে ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবক ছিলেন। সে হিসাবে প্রতিটি কেন্দ্রে ৬ জন ভ্যাকসিনেটর ও ৯ জন স্বেচ্ছাসেবক ছিলেন। এ ছাড়া গ্রাম পুলিশ সহ অন্যান্যরা কেন্দ্রে দায়িত্ব পালন করেন।

 

টিকা উৎসবের বিভিন্ন কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, শ্যামনগর থানার মেডিকেল অফিসারবৃন্দ, বিভিন্ন ইউপির ট্যাগ অফিসারবৃন্দ প্রমুখ।

 

ছবি-১। শ্যামনগর কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী।

 

২। শ্যামনগর কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে গ্রহণ কারীদের লাইন।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT