1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী।

মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গুলি’সহ ইউপিডিএফ টোল কালেক্টর আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২১৫ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি ।

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) দলের চীফ টোল কালেক্টর লালন চাকমা (৩৮) কে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা এলাকায় এ অভিযান চালায় মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা।

 

এ সময় আটককৃতের কাছ থেকে একটি বেদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

 

এর আগে গত ৫ আগস্ট চাঁদাবাজির অভিযোগে মাটিরাঙ্গা ও গুইমারা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে চাইল্যা প্রু মারমা (২৩) এবং চাথই মারমা (২৯) নামক দুই ইউপিডিএফ কালেক্টরকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদে তাদের তথ্যের ভিত্তিতে শুক্রবার লালন চাকমাকে সাপমারা এলাকা থেকে আটক করা হয়।

 

আটককৃত সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী।

 

পার্বত্য চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মাটিরাঙ্গা জোন অধিনায়ক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT