1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

সিরিজ শুরুর আগে অজি শিবিরে দুঃসংবাদ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৭৫৪ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর একদিন আগে অজি শিবিরে দুঃসংবাদ। ইনজুরিতে এবার ছিটকে গেলেন পেসার রাইলি মেরিডেথ। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না উঠতি ডানহাতি এই তারকা পেসারের।

রাইলির পরিবর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকা নাথান অ্যাালিসকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলেন অ্যালিস। তাদের হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন তিনি। যেখানে গেল মৌসুমে ১৪ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট এই পেসার।

এর আগে ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গিয়েছেন অ্যারন ফিঞ্চ। তার বদলি হিসেবে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড।

ইনজুরি ও ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসেননি স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, মার্কাস স্টয়নিসদের মতো তারকা ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন না তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT