1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

টি-টোয়েন্টিতে এই মুহূর্তে আমরা ব্যালান্সড দল: মাহমুদউল্লাহ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, টি-টোয়েন্টিতে এই মুহূর্তে বাংলাদেশ ‘ব্যালান্সড’ অর্থাৎ ভারসাম্যপূর্ণ দল। নিজেদের স্কিল ঠিকঠাক প্রয়োগ করতে পারলে অস্ট্রেলিয়া সিরিজে ইতিবাচক ফল সম্ভব বলে বিশ্বাস তার।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

এ সময় এক প্রশ্নের উত্তরে মাহমুদউল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে এই মুহূর্তে আমরা ব্যালান্সড দল। এখন আমরা বেশ কয়েকজন অলরাউন্ডার খেলছি। অনেকেই একসঙ্গে বল-ব্যাট দুটোই করতে পারে। এ ছাড়া স্পিন ডিপার্টমেন্টটাও অনেক ভালো। এই বিভাগগুলোয় আমরা এগিয়ে থাকতে পারি বলে মনে হয়।’

অস্ট্রেলিয়া দল এবার বাংলাদেশে এসেছে বেশ কিছু তারকা ক্রিকেটার ছাড়াই। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট ক্যামিন্সসহ বেশ কিছু তারকা আগেই নিজেদের সরিয়ে নেন। সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চও নেই ইনজুরির কারণে। তাই ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অজিদের বিপক্ষে বাংলাদেশের বড় সুযোগ দেখছেন অনেকে।

মাহমুদউল্লাহ রিয়াদকে এ প্রসঙ্গে প্রশ্ন করতেই প্রথমে বললেন, টি-টোয়েন্টি ফরম্যাটে ছোট দল, বড় দল বলে কিছু নেই। সেই সঙ্গে মনে করিয়ে দিলেন বাংলাদেশও এই সিরিজে খেলতে যাচ্ছে বেশ কিছু তারকাকে ছাড়াই।

অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সেরা সুযোগ কি-না এমন প্রশ্নে মাহমুদউল্লাহর উত্তর, ‘সেরা সুযোগ কি-না সেটা বলা এই মুহূর্তে কঠিন। তারা টি-টোয়েন্টিতে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা আমাদের স্কিল কতটা ম্যাচে প্রয়োগ করতে পারি। পরিস্থিতি অনুসারে কতটা প্রয়োগ করতে পারছি সেটার ওপর অনেক কিছু নির্ভর করে।

যোগ করেন, ‘আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে। আমরা জিম্বাবুয়েতে আলহামদুলিল্লাহ ভালো খেলেছি এবং আমাদের আত্মবিশ্বাসও আছে। এখন আমরা অপেক্ষায় আছি যেন নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি।’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এটিই প্রথম দিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ৪বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। চারটিই বিশ্বকাপে। সবগুলোতেই হার বাংলাদেশের।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT