1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

অস্ট্রেলিয়া সিরিজে ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৫৬ বার পঠিত

জিম্বাবুয়ের মাটি থেকে পূর্ণাঙ্গ সিরিজ জয়ের আত্মতৃপ্তি নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। আগস্টের প্রথম সপ্তাহ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ। তবে, এবার ব্যাকফুটে থেকেই এই সিরিজে খেলতে হচ্ছে টাইগারদের।

ইনজুরিতে জর্জরিত পুরো দল। সিরিজের বাইরে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ সেনারা। সঙ্গে অস্ট্রেলিয়ার কিছু বিধিনিষেধের বেড়াজালে দলে নতুনভাবে কাউকে ঢোকানো সম্ভব হচ্ছে না।

এমন অবস্থায় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় পরীক্ষাই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

এবার জাতীয় ক্রিকেট দলে ইনজুরির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পর থেকে ইনজুরিতে ছিটকে গেছেন লিটস দাস। অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না তিনি।

হাঁটুর চোটে এই সিরিজে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। প্রায় দুই মাসের মতো মাঠের বাইরে থাকছেন এই ব্যাটসম্যান। সিরিজের সময় পুনর্বাসনে থাকবেন তামিম।

অ্যাঙ্কেলের চোটের জন্য সিরিজের শুরুতে থাকার সম্ভাবনা কম পরীক্ষিত গতির বোলার মোস্তাফিজুর রহমানের। তাদের সঙ্গে যোগ হয়েছে সৌম্য সরকার ও সাকিব আল হাসানেরও গ্রোয়িং ইনজুরিও। শঙ্কায় আছেন এই দুই অলরাউন্ডারও।

সঙ্গে যোগ হয়েছে আরেক ভরসা মুশফিকুর রহিমের না থাকা। ১০ দিনের কোয়ারেন্টিন পর্ব পালন করতে না পারায় এই সিরিজেও থাকছেন না মি. ডিপেন্ডেবল।

চোটে জর্জরিত দলে নতুন কাউকে নেয়ার সুযোগ থাকছে না করোনার কারণে অস্ট্রেলিয়ার কিছু বাধ্যবাধকতার নিয়মের জন্য। দলটা তাই ছোটই থাকছে। ১৭ সদস্যের স্কোয়াড নিয়েই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ। এই অবস্থায় সুযোগের দ্বার খুলে যেতে পারে নতুনদের জন্য।

অন্তত এমনটাই মনে করছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘এটা ভালো খবর যে সিনিয়রদের স্থলে জায়গা পাওয়া তরুণরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে। যারা ইনজুরিতে আছে, প্রত্যাশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবে। সৌম্য রানে ফিরেছে এটা ভালো খবর। আশা করছি ওরা পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারবে।’

এবার জিম্বাবুয়ে সিরিজেও তরুণদের আলো ছড়াতে দেখা গেছে। শরিফুল ইসলাম থেকে শুরু করে সবশেষ শামীম পাটওয়ারি ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন এমন বার্তা দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভরসার প্রতিদান দিতে হবে তাদের।

৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলের ঢাকায় পৌঁছার কথা ২৯ জুলাই। এসেই হোটেলে তিনদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT