1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

মেসির অবসরের পর বার্সার ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানো হোক’

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৯১ বার পঠিত

বার্সার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর বিশ্বাস, আরও কয়েক বছর ক্যাম্প ন্যুয়েই থাকবেন লিওনেল মেসি। শুধু কি তাই, তিনি চান, মেসি অবসর নেওয়ার পর বার্সার ১০ নম্বর জার্সিটিকেও অবসরে পাঠানো হোক।

প্রসঙ্গত, গত মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ লিওনেল মেসির। সেই থেকে এখনও নতুন চুক্তির কোনো ঘোষণা আসেনি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তির দ্বারপ্রান্তে কাতালান জায়ন্টরা।

মজার ব্যাপার হচ্ছে, একসময় বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরেই খেলতেন রোনালদিনহো। তার বিদায়ের পর মেসির দখলে যায় বিখ্যাত জার্সিটি। এ ব্যাপারে সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সাফ কথা, ‘মেসি যখন বার্সা থেকে অবসর নেবে, তখন তার ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানো উচিত। কেউ যেন জার্সিটিকে স্পর্শ করতে না পারে।’

ক্লাবের কিংবদন্তি খেলোয়াড়ের সম্মানে নির্দিষ্ট নম্বরের জার্সিকে অবসরে পাঠানোর ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ইতালিয়ান জায়ান্ট নাপোলি তাদের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রতি সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT