1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

ওয়েস্ট ইন্ডিজে চলমান নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৪৬৩ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজে চলমান নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপপর্বে প্রথম টানা তিন ম্যাচ হারের পর শেষ ম্যাচেও জয় পেল না বাংলাদেশের মেয়েরা। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ৩০ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।

বাংলাদেশ সময় সোমবার (১৯ নভেম্বর) সকালে সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকাকে ১০৯ রানে আটকে রেখেছিল বাংলাদেশ।

কিন্তু ব্যাটাররা চরম ব্যর্থ আবারও। পুরো ২০ ওভার খেলে ৫টি মাত্র উইকেট হারালেও রান উঠেছে কেবল ৭৯।

এ ৭৯ রানই টুর্নামেন্টের চার ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ! আগের তিন ম্যাচে স্কোর ছিল পাকিস্তানের বিপক্ষে ৪৬, ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও শ্রীলংকার বিপক্ষে ৭২।

ড্যারেন সামি স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা শুরুটা বেশ ভালো করেছিল।

ওপেনিংয়ে লিজেল লি করেন ১৩ বলে ২১ রান। তিনে নেমে মারিজান ক্যাপ ১৯ বলে ২৫। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৬৪।

কিন্তু ইনিংসের পরের ভাগে দারুণভাবে ফিরে আসেন বাংলাদেশর বোলাররা। দক্ষিণ আফ্রিকা তাই শেষ পর্যন্ত খুব বড় স্কোর গড়তে পারেনি।

৩ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট স্পর্শ করেন সালমা খাতুন। এদিন ১ উইকেট নিয়ে রুমানা আহমেদের উইকেট ৫২টি।

রান তাড়ায় যথারীতি প্রতিপক্ষকে সামান্য চাপেও ফেলতে পারেনি বাংলাদেশ। ওপেনিংয়ে পরিবর্তন এনেও লাভ হয়নি। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা শারমিন আক্তার ৮ করতে বল খেলেছেন ২২টি। আরেক ওপেনার আয়েশা রহমান ৯ বলে ৩।

পাওয়ার প্লের ৬ ওভারে রান আসে কেবল ১৩। পরের ব্যাটাররাও খুব সুবিধা করতে পারেননি। না পেরেছেন কেউ বড় শট খেলতে, না পেরেছেন এক-দুই নিতে। ফারজানা হক ১৯ রান করলেও বল খেলেছেন ৩৬টি।

কেবল রুমানার ব্যাটিংয়েই ছিল খানিকটা কিছু করে দেখানোর তাড়না। চেষ্টা করেছে বড় শট খেলতে, উদ্ভাবনী কিছু করে রান বাড়াতে। তাতে মোটামুটি সফল হয়েছেন। অপরাজিত ৩৪ করেছেন ৪০ বলে। সঙ্গী পাননি কাউকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT