1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা। বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিতl ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল। জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ। জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের মামা শ্বশুরের মৃত্যুতে খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক বিবৃতি । বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শহীদ আবু বকর আবুর ৮ম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গুণগত শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা। কয়রায় সিএসএ ও গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ নিরাপদ ও জলবায়ু সহনশীল কৃষি চর্চায় গুরুত্বারোপ।

২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

দীর্ঘ ২৬ বছর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী খাল দখলমুক্ত হয়েছে। স্থানীয় দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি উন্মুক্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান।

শুক্রবার(২০ নভেম্বর) বেলা ১২ টায় জেলেখালী খালসংলগ্ন ত্রিপানি বিদ্যাপীঠ হাই স্কুলে অনুষ্ঠিত এক সভায় খালটি উন্মুক্ত হওয়ার ঘোষণা দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী ড.মনিরুজ্জামান। এ সময় খালের দুই পাড়ের বসবাসকারী দেড় শতাধিক পরিবারের সদস্য, বিবদমান দুই পক্ষ ,শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি প্রমুখ।

খাল উন্মুক্তকরণ উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ড.মনিরুজ্জামান বলেন দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি দখলমুক্ত করা হয়েছে। এখন থেকে স্থানীয় প্রতিটি পরিবারের খালে প্রবেশ ও পানি ব্যবহারের অধিকার নিশ্চিত হবে। খাল নিয়ে বিরোধের জেরে হওয়া মামলাও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। তিনি বলেন প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালটি উন্মক্ত হওয়ায় মাছ চাষের পাশপাশি খালের পানি ব্যবহার করে দুই পাড়ে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর,সদস্যসচিব আশেক ই এলাহী মুন্না,এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান, যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম দুলু, ডেইলি স্টার প্রতিনিধি কল্যান ব্যানার্জী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, সিএনআরএস প্রতিনিধি সরোয়ার হোসেন, মাসুমা হক, ইউপি সদস্য দেবাশিষ গায়েন প্রমুখ।

স্থানীয়রা জানান, একই এলাকার কয়েকজন ব্যক্তি দুই দশকের বেশি খালটির এক অংশে দখলে রেখে মাছ চাষ করে আসছিল। খালের পানি ব্যবহারের সুযোগ না থাকায় দুই পাড়ের অনেক পরিবার বোরো মৌসুমে ধান চাষ করতে পারত না। খালটি উন্মুক্ত হওয়ায় সম্ভবনা তৈরী হয়েছে বলে মনে করেন এলাকাবাসী।

ছবি- শ্যামনগর জেলেখালী খাল উন্মুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছেন ড.মনিরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২০.১১.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT