1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল। কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম। বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন। কেশবপুরে শীতের আগমনের সাথে সাথেই আজাদ মার্কেটে শীতার্থদের ভীড়। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়ি ডাকাতিকালে ১৬ভরি স্বর্নালংকার, টাকা,মোবাইল ফোন সহ অর্ধকোটি টাকার মালামাল লুট।। কয়রায় ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার । বিশ্বমঞ্চে কপ-৩১, উপকূলে অস্তিত্বের লড়াই—জলবায়ু ন্যায্যতার দাবীতে কয়রায় মানববন্ধন। মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ। শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা। মনিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা।

কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাই ছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ‘২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ এবং নারী বিভাগে একই বাহিনীর মুক্তি খাতুন প্রথম স্থান অর্জন করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে মোট ১৮ জন বাছাইকৃত সাঁতারুর পাশাপাশি স্বাগতিক রাঙামাটি জেলা থেকে একজন পুরুষ ও একজন নারী সাঁতারু অংশ নেন। প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি রাঙামাটির বিএফডিসি ঘাট এলাকায় এসে শেষ হয়।

পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ প্রথম, বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা দ্বিতীয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ তৃতীয় স্থান অর্জন করেন।

অন্যদিকে, নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন প্রথম, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার দ্বিতীয় এবং একই বাহিনীর পলি খাতুন তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে দুপুরে রাঙামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। এ ছাড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নকারী প্রত্যেক সাঁতারুকেও সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এ দেশের মানুষের জীবনে সাঁতার একটি অপরিহার্য দক্ষতা। সাঁতারের প্রসারে বাংলাদেশ সুইমিং ফেডারেশন জাতীয় ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ইতিমধ্যে ট্যালেন্ট হান্ট কার্যক্রমও শুরু হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান।

এ সময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও সম্ভাবনাময় সাঁতারুদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো দক্ষ সাঁতারু তৈরি করাই মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT