1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল। কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম। বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন। কেশবপুরে শীতের আগমনের সাথে সাথেই আজাদ মার্কেটে শীতার্থদের ভীড়। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়ি ডাকাতিকালে ১৬ভরি স্বর্নালংকার, টাকা,মোবাইল ফোন সহ অর্ধকোটি টাকার মালামাল লুট।। কয়রায় ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার । বিশ্বমঞ্চে কপ-৩১, উপকূলে অস্তিত্বের লড়াই—জলবায়ু ন্যায্যতার দাবীতে কয়রায় মানববন্ধন। মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ। শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা। মনিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা।

বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইংখ্যং শাখা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২৪তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬। রবি ও সোমবার (১৫ ও ১৬)  নভেম্বর দুই দিনব্যাপী এ দানোৎসবের আয়োজন করা হয়। ৩০ কার্তিক ও ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে আয়োজিত এ উৎসবকে ঘিরে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পঞ্চশীল গ্রহণ, বেইন বুনন অনুষ্ঠান, সূত্রপাঠ, বুদ্ধপূজা, সংঘদান, ভিক্ষু সংঘের আগমন, উদ্বোধনী সংগীত, কঠিন চীবর দান উৎসর্গ, ধর্মীয় দেশনা, প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলন।

অনুষ্ঠানে ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্র গুপ্ত মহাথের, পন্থক ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু সংঘ। এছাড়াও উপস্থিত ছিলেন বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা,  বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান,শান্তিরায় চাকমা ( রায় বাবু), বিহার পরিচালনা কমিটি সভাপতি সমতোষ চাকমা, সাধারণ সম্পাদক মানিক চাকমা, অর্থ সম্পাদক শান্তি বরন তালুকদার ওয়ার্ড মেম্বার, হেডম্যান – কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং  রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শত শত পূর্ণ্যাথী উপস্থিত ছিলেন।  রাইংখ্যং শাখা বন বিহার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ দানোৎসবে ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারীদের অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, মৈত্রী ও কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, রাইংখ্যং শাখা বন বিহারটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT