
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন মণিরামপুরের জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হোসনেয়ারা খাতুন রিনা।
এ উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক—শিক্ষার্থীর উদ্যোগে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম, নূর—এ—এলাহীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকিল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালঝাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মফিজুর রহমান। বিদ্যালয়ের সভাপতি মোঃ শামীম আলম, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার রায়, খাদিজা পারভীন, খুরশিদা খাতুন, সদস্য রওশন আলী, আনিচুর রহমান, ইব্রাহিম খলিল, প্রাক্তন শিক্ষার্থী সহকারী শিক্ষক নিপা মোনালিসা, গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলরেন, বিদায়ী প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বহু শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের মানবিক মূল্যবোধ ও আদর্শের কথা স্মরণ করে বক্তব্য দেন।
বিদায়ী বক্তব্যে হোসনেয়ারা খাতুন বলেন, তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতি চারণ করেন এবং সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষককে শিক্ষক—শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রিয় শিক্ষকের বিদায়লগ্নে উপস্থিত সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে এক অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়।
নূরুল হক
মণিরামপুর, যশোর।
তারিখ—১০/১১/২০২৬ইং।