1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক। ৩৬ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি করে অবসরে গেলেন প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন। জাতীয় কবি নজরুল পদক পাচ্ছেন পাঁচ গুণিজন। কেশবপুরের পদ্ম বিলে যাত্রা শুরু করলো ‘ক্যাফে মেঘ বিলাস’। শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত। পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা। বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন। কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি। হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে -১ যুবকের মৃ/ত্যু। কেশবপুরে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই।

কেশবপুরের পদ্ম বিলে যাত্রা শুরু করলো ‘ক্যাফে মেঘ বিলাস’।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা–বাটবিলা সড়কের মনোরম পদ্ম বিল এলাকায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে ‘ক্যাফে মেঘ বিলাস’। প্রাকৃতিক সৌন্দর্যঘেরা পদ্ম বিলের মনোরম পরিবেশে ক্যাফেটি চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।

সোমবার (৯ নভেম্বর-) আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ক্যাফে মেঘ বিলাসে’র শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল।

এ সময় উপস্থিত ছিলেন, আব্দুর রউফ মাস্টার, সাংবাদিক তুহিন হোসেন, গড়ভাঙ্গা ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম, দূর্বডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য ইউনুস আলী দফাদার, বিশিষ্ট ঘের ব্যবসায়ী ইমন হাসান, ক্যাফে মেঘ বিলাসের মালিক আজিজুল হাকিম রাব্বি, মোঃ সাব্বির হোসেন ও মোঃ রমজান হোসেন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা হায়দার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ক্যাফে মেঘ বিলাসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি পদ্ম বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি নতুন এই ক্যাফেটি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় অবকাশযাপনের স্থান হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ছবিঃ
০৯/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT