1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত। প্রতারক মিজান দেশ ছেড়ে পালালো কাতারে! বানিয়াচংয়ের স্বামীকে খুঁজতে এসে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ৪জনের বিরুদ্ধে স্ত্রী সিতারার অভিযোগ দায়ের।। শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত। কেশবপুরের সাগরদাঁড়িতে ৩৫৩ শিক্ষার্থী পেল ইউনিফর্ম। কেশবপুর মাসুদ মেমোরিয়াল কলেজে নতুন পরিবহন সেবার উদ্বোধন। বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত। কয়রায় কপোতাক্ষ কলেজে কলেজ ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত । কয়রায় মাছের ঘেরের রাস্তায় গাঁজা চাষ করার অপরাধে গাঁজা গাছসহ আটক -১। কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার। কেশবপুরে গভীর রাতে চুরি-ডাকাতির সরঞ্জামসহ একজন আটক, পলাতক -৩।

কয়রায় মাছের ঘেরের রাস্তায় গাঁজা চাষ করার অপরাধে গাঁজা গাছসহ আটক -১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 

খুলনার কয়রায় মাছের ঘেরের রাস্তায় গাঁজা চাষের অভিযোগে গাঁজা গাছসহ আব্দুল্লাহ মালি (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে কয়রা থানা পুলিশ। 

৪ অক্টোবর রবিবার দুপুর ১ টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২ নং কয়রা গ্রামের ঐ ব্যক্তির মাছের ঘেরে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঘেরের রাস্তায় চাষ করা অবস্থায় চারটি গাঁজা গাছের সন্ধান পায় পুলিশ। পরে গাছগুলো উদ্ধার ও জব্দ করে আব্দুল্লাহ মালিকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, মাছ চাষের পাশাপাশি ঐ ঘেরের রাস্তায় গোপনে গাঁজা গাছ চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

 কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় আব্দুল্লাহ মালি নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কয়রা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT