1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পঠিত

​বকুল কুমার দেবনাথ :

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বাংলা ১লা শ্রাবণ ১৪৩৩, বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই রথটান ও ধর্মীয় উৎসবের সূচনা হয়।
​প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা উপলক্ষে রঘুনাথ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ভেড়ামারার এই ঐতিহাসিক শ্রীশ্রী রঘুনাথ জিউর মন্দিরের রথযাত্রা দীর্ঘকাল ধরে হিন্দু ধর্মাবলীদের মানুষের মাঝে এক মেলবন্ধন তৈরি করে আসছে।
​রথযাত্রা উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় ঐতিহ্যবাহী রথ মেলারও আয়োজন করা হয়েছে।  সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
​আগামী ২৪ জুলাই ২০২৬ উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT