1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

বঙ্গবন্ধু কন্যার কঠিন চ্যালেঞ্জ দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ২০২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযান অব্যাহত থাকবে। এতদিন যাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন। কিছু দুর্নীতিবাজ মানুষের কারণে সরকারের অর্জন বৃথা হয়ে যেতে পারে না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে দেশকে আজ উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে গেছেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত দুর্গাপূজায় সরকারি অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মন্ত্রী বলেন, মাধবপুরের বিভিন্ন স্থান থেকে যত্রতত্র বালু উত্তোলনের ফলে সোনাই ব্রীজ এখন হুমকির পথে। গ্রামের সাধারণ রাস্তা দিয়ে বালু পরিবহনের ফলে রাস্তা ভেঙ্গে তছনছ হয়ে গেছে। তাই বালু দস্যুদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের জন্য মাধবপুর উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাননূভা নাশতারানের সভাপতিত্বে মাধব রায়ের সঞ্চালনায় দুর্গা পূজায় অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, তাজুল ইসলাম, চেয়ারম্যান ফারুক পাঠান, শফিকুর ইসলাম, আরিফুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল দাস, সেক্রেটারী লিটন রায়, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT