1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বাহুবলে যাত্রীবাহি বাস খাদে : নারীসহ ৩০ যাত্রী আহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ২০১ বার পঠিত

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মহাসড়কের পাশে রাখা অবৈধ বালুর স্তুপের গর্তে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে নারীসহ অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার বিকাল ৩টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকার মাজার গেইট নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো- ব ১৫-২৪১৫) ঘুরি ঘুরি বৃষ্টিতে মহাসড়কের পাশে রাখা বালুর স্তুপের গর্তের মধ্যে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে মহাসড়কের নিচে পড়ে যায়। এ দুর্ঘটনায় বাসে থাকা নারীযাত্রীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই রফিক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে বালু রাখার কারনে প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটছে। বালু স্তুপে মহাসড়কের পাশে পানি জমে যাওয়ায় গাড়ির চালক গাড়িটি নিয়ন্ত্রন করতে পারেন নি।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক বলেন, মহাসড়কের পাশে বালুর রাখার দায়ে আমাদের অভিযান অব্যহত রয়েছে, তিনি ঘটনাস্থলে স্থানীয় তহশিলদারকে এখনই পাঠাচ্ছেন বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT