1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

খড়মপুর ওরশে যাওয়ার পথে হাওড়ে নৌকাডুবি: ২ বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
  • ২০৫ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরের নৌকা ডুবে ২ নারীর মৃত্যু হয়েছে। আরো আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ১৪ আগষ্ট বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া হাওড়ে এ ঘটনা ঘটে।

নিহত সায়েরা খাতুনের ছেলে আক্কাছ মিয়া জানান, ওই দিন চিতনা গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে ৩০ জন আরোহী নিয়ে আখাউড়া খড়মপুর মাজারের ওরশে যাচ্ছিলেন। যাবার সময় মাধবপুর উপজেলার ধনকুড়া হাওড়ে পৌঁছালে যাত্রীদের চাপে নৌকার মাচাং ভেঙ্গে নৌকাটির কিছু জায়গা ভেঙে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা দ্রুত নামতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চিতনা গ্রামের ফজল হকের স্ত্রী সায়েরা খাতুন (৬০) ও একই গ্রামের মৃত মনসুর আলীর স্ত্রী সৈয়দ বানু (৬২)।

এ সময় নৌকার যাত্রীদের চিৎকার শুনে ধনকুড়া গ্রামের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়েরা ও সৈয়দ বানুকে মৃত ঘোষণা করেন।আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT