1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান। সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ।

কয়রায় অমৌসুমে তরমুজ উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস পালন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত অমৌসুমে তরমুজ উৎপাদন কলাকৌশল শীর্ষক কুষক মাঠ দিবস কয়রায় পালন করা হয়েছে।

২৩ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বড়বাড়ী গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট  সরেজমিনে গবেষণা বিভাগ দৌলতপুর খুলনা এই মাঠ দিবসের আয়োজন করে। সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি গবেষণা ফাউন্ডেশন ঢাকার পরিচালক ডঃ এম আক্কাছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএআরআই এর সাবেক মহা পরিচালক ডঃ মোঃ নাজিরুল ইসলাম ও সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। 

উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী,  শেখ মনিরুজ্জামান মনু, মোঃ ফরহাদ হোসেন, স্থানীয় কৃষক মোঃ আবেদ আলী, শহিদুল ইসলাম, কাঞ্চন মন্ডল, রাজিয়া খাতুন প্রমুখ। 

অনুষ্ঠানে কৃষকরা বলেন, অমৌসুমে তরমুজ চাষ করে তারা ভাল ফলন পেয়েছে।  এ ছাড়া তরমুজের দাম ভাল পাওয়ায় তারা খুব খুশি।

কয়রা, খুলনা প্রতিনিধি 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT