1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুর হাসপাতালে নতুন যোগদানকৃত তিনজন ডাক্তারের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর-২৬) কেশবপুর হাসপাতালে (৪৮ তম বিসিএস স্বাস্থ্য) ডা. রুবায়েত সাকিব, ডা. নুসরাত সুলতানা নিশি ও ডা. মোঃ নাহিদ হাসান যোগদান করেন। যোগদানকৃত ডাক্তারদের সম্মানে এক আন্তরিক ও সাড়ম্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল, নবাগত চিকিৎসকদের স্বাগত জানানো, তাদের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান।
প্রতিষ্ঠানের UH & FPO মহোদয় ডা. মোঃ রেহেনেওয়াজ স্বাগত বক্তব্যে বলেন, “চিকিৎসা পেশা কেবল একটি পেশা নয়, এটি মানবতার সেবা। নতুন যোগদানকৃত ডাক্তারদের দক্ষতা ও আন্তরিকতা আমাদের সেবার মানকে আরও সমৃদ্ধ করবে।” তিনি সকলকে দলগতভাবে কাজ করার আহ্বান জানান।
এরপর নবাগত ডাক্তারদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। প্রত্যেক ডাক্তার সংক্ষেপে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে বক্তব্য দেন। জ্যেষ্ঠ চিকিৎসকবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং নতুনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল ফুলেল শুভেচ্ছা প্রদান। এ সময় করতালির মধ্য দিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা নয় এটি ছিল পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও পেশাগত দায়িত্ববোধের এক সুন্দর প্রকাশ। আমরা আশা করি, নতুন যোগদানকৃত ডাক্তাররা তাঁদের মেধা, সততা ও মানবিকতার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং সমাজের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করবেন। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিনজন ডাক্তার যুক্ত হওয়ায় সেবার মান আরও উন্নত হবে বলে মনে করেন সচেতন মহল।
ছবিঃ
২৩/০৯/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT