1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর)  বিকাল ৪টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।  কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক  জি, এম গোলাম রব্বানীকে সভাপতি এবং উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মোঃ আকবর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরালী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় সকলের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোদাচ্ছের বিল্যাহ এবং শ্যামনগর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আহসান হাবীব। 

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ১১ থেকে ১৬তম গ্রেডের  সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন। 

সভায় বক্তারা কর্মচারীদের জীবনমান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের গতিশীলতা রক্ষা ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ছবি-  শ্যামনগরে নব গঠিত ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর। 

রনজিৎ বর্মন

তাং-২৩.৯.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT