1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের বন্দুকে প্রাণ নিলেন কাপড় ব্যবসায়ী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৭ বার পঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর কারিগরপাড়ায় নিজের লাইসেন্স করা বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম (৭০) নামের এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে তাঁর আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায় , নজরুল ইসলাম তাঁর দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তিনি নিজের শোয়ার ঘরে যান। এরপর গভীর রাতে তিনি তাঁর লাইসেন্সকৃত দোনলা বন্দুক নিয়ে ভবনের নিচতলার একটি কক্ষে যান। সেখানেই তিনি মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

প্রতিবেশী আলাউদ্দিন জানান, রাত ১টা থেকে দেড়টার দিকে নজরুল ইসলাম তাঁকে ফোন করে বলেন, ‘আমার বন্দুক লোড করা হয়ে গেছে। তুই একটু ৯৯৯-এ কল কর।’ এর পরপরই তিনি কল কেটে দেন। আলাউদ্দিন সঙ্গে সঙ্গে ছুটে আসেন, কিন্তু বাড়ির প্রধান ফটক বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি। অনেকবার কল করেও নজরুল ও তাঁর ছেলে ইয়াসির আরাফাতের সাড়া না পেয়ে তিনি ফিরে যান। পরদিন সকালে তিনি নজরুল ইসলামের মৃত্যুর খবর জানতে পারেন।

পারিবারিক জানা যায় , ভোরে নজরুল ইসলামের ছেলে ইয়াসির আরাফাত তাঁকে শোওয়ার ঘরে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তিনি নিচতলার কক্ষে বাবাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তবে তিনি মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নজরুল ইসলাম ছিলেন এলাকার একজন পরিচিত কাপড় ব্যবসায়ী এবং একজন সামাজিক মানুষ। তিনি তিন ছেলে-মেয়ের জনক ছিলেন।

খবর পেয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে লাইসেন্সকৃত বন্দুক, লাইসেন্স এবং ৪৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না মিয়া বলেন, ‘আমরা জানতে পেরেছি যে তার ব্যাংকে ঋণ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্ত শেষ হলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT