1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

রাঙ্গামাটিতে মৎস্য উৎপাদনে বাঁধা বিএফডিসি ———- কাজল তালুকদার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পঠিত

লসুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি- রাঙ্গামাটি ও কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদনে একটি বড় বাঁধা বাংলাদেশ  ফিশারিজ  ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি) বলে মন্তব্য করেছেন কৃষিবিদ কাজল তালুকদার। এ বাধা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান তিনি। সোমবার (১৮ আগস্ট) ” অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে –  সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। 

এসময় কাজল তালুকদার বলেন,বিএফডিসিতে তেমন কোন বিশেষজ্ঞ নেই,শুধু রাজস্ব আদায়ের জন্য তাদের ওখানে রাখা হয়েছে। কাপ্তাই লেক কিভাবে পরিচালিত হবে সে-ই পরিচালনা জ্ঞান ও ধারণা নেই বললে চলে।তাদের মৎস্য  উৎপাদনের বৃদ্ধির দিকে নজর দেওয়া জরুরি। বিএফডিসি নিত্য নতুন আইন প্রণয়ন করে অযৌক্তিকভাবে মৎস্য উৎপাদনে বাঁধা সৃষ্টি করছে। 

তিনি আরও বলেন, আমরা চাই বিএফডিসিকে জেলা পরিষদ অধীনে হস্তান্তর  করা হোক।মৎস্য অধিদপ্তর জেলা পরিষদের অধীনে রয়েছে। তাহলে বিএফডিসি কেন থাকবে না।কাপ্তাই লেকে মাছ উৎপাদন ব্যাহত হলে শুধু এ অঞ্চল নয় সারা দেশই ক্ষতি হবে। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিষয়ক আহ্বায়ক মিনহাজ মুরশিদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদ দেওয়ানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।  সভার শেষে ৩ জন মৎস্য চাষিদের হাতে  সন্মাননা ক্রেস,সনদ  নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন প্রধান অতিথি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT