1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

প্রাণের অলটাইম বনের ভেতর জীবন্ত সাপ, ক্রেতা জ্ঞান হারালেন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ২১৯ বার পঠিত
ছবি:সংগ্রহীত

সোনাই ডেক্স:এবার জীবন্ত সাপ মিললো প্রাণের অলটাইম চকো ভেনিলা বনের ভেতর। হবিগঞ্জ শহরের সৈয়দ ফরিদ মিয়া নামের এক ক্রেতা বন কিনে খেতে গিয়ে জ্ঞান হারালেন।

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে শুক্রবার ১০ জুলাই বিকেলে এ ঘটনা ঘটে। এতে করে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে আতংক। প্রাণের এমন জ্ঞানহীন কর্মকান্ডে ক্ষুদ্ধ ক্রেতা সাধারণ।

হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ও বাইপাস সড়কের ব্যবসায়ী সৈয়দ ফরিদ মিয়ার কাছ থেকে সংগৃহীত একটি ভিডিও ক্লিপ থেকে দেখা যায় প্রাণের অলটাইম চকো ভেনিলা বনের ভেতর থেকে একটি ছোট বিষাক্ত সাপ বেড়িয়ে আসছে। যা দেখে যে কেহ আতঙ্কিত হওয়ার মতো।

সাপের ছোবল খেলে হয়তো মৃত্যুও হতে পারতো ব্যবসায়ী ফরিদের। আর এমন একটি স্পর্শ কাতর বিষয়কে যেন তোয়াক্কাই করছে না প্রাণ কর্তৃপক্ষ। ব্যবসায়ী ফরিদসহ স্থানীয়দের দাবী প্রাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সৈয়দ ফরিদ মিয়া জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাইপাস সড়কের জামাল মিয়ার মালিকানাধিন পঙ্খিরাজ স্টোর থেকে দুটি বন ক্রয় করেন তিনি। ওই দোকানে বসেই তিনি ও তাঁর অপর এক বন্ধু মিলে বনগুলো খাওয়া শুরু করেন।

এ সময় তার কামড়ের সাথে বনের ভেতর থেকে সাপ প্রজাতির একটি বিষাক্ত প্রাণী বেড়িয়ে আসছে। এ সময় তিনি তা দেখে বমি করে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। সৈয়দ ফরিদ মিয়া আরো জানান বর্তমানেও তার কাছে সাপসহ বনটি সংরক্ষিত আছে।

এ ব্যাপারে শহরের স্থানীয় ডিলার শ্রীনিবাস দাসের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে প্রাণের ব্যবস্থাপক জিয়াউল হকের সাথে শুক্রবার রাতে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে জানাবো। পরে শুক্রবার রাত ৯টা থেকে রবিবার রাত পর্যন্ত তাকে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি আর রিসিভ করেননি।-টিবিটি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT