1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক। খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ। শ্যামনগরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন। পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন। বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত । হরি নদীর শাখা খাল খননের নামে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ। খুলনায় হামের টিকাদান কার্যক্রম সোমবার থেকে। কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ। ভালো নেই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমা ।

ভারতে দুই বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ১৪ যুবক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ২১৪ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতের তামিলনাড়ুস্থ সেন্ট্রাল কারাগারে ১৪ জন বাংলাদেশী দীর্ঘ ২ বছর কারাভোগ শেষে রবিবার দুপুরে বেনাপোল দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে।
ফেরত আসা বাংলাদেশিরা হলো সেলিম (২৫),লিটন(৩২),মমিন(৩৫),ইব্রাহিম (৩২),রবিউল ইসলাম (২৫),ফজলুল করিম (৩৫),দেলোয়ার হোসেন(২৬),আনোয়ার হোসেন (২৯),রশিদ (৩৮),রনি মিয়া(২৮),বাসার (৩৭),শরিফুল (২৫),সবুজ মিয়া (৩৭)ও আব্দুল রশিদ (৩৪)।এদের বাড়ী ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, তারা দুই থেকে আড়াই বছর পূর্ব অভাবের কারণে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে আটক হয়। পরে ভারতের তামিলনাড়ুস্থ সেন্ট্রাল কারাগারে থাকার পর আজ বাংলাদেশে ফেরত আসেন।ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষ করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায সোপর্দ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT