1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ভান্ডারিয়ায় অজ্ঞাত গলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৪০৭ বার পঠিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ধানক্ষেতের মধ্যে খাল থেকে অজ্ঞাত গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য পলাশ মিত্র জানায়, সোমবার সকালে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া এলাকায় ধানক্ষেতে স্থানীয় চাষীরা সকালবেলা ধান কাটতে গেলে খালে কচুরিপানার মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এরপরই খবর দেওয়া হয় থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদা পাঞ্চাবী ও পাজামা পড়া অবস্থায় গলিত মৃতদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে থেকে একজোড়া জুতা ও শীতের চাদর উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুজ্জামান জানান, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মাস খানেক আগে ওই ব্যাক্তিকে হত্যা করে মৃতদেহ ধান ক্ষেতে এনে ফেলা হয়েছে। তবে তদন্ত ছাড়া কোন কিছু বলা সম্ভব হচ্ছে না। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT