1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে লিডার্স এর বার্ষিক সাধারণ সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

২৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট এ বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে লিডার্স এর ২০২১-২২ অর্থবছরের অগ্রগতি উপস্থাপন করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। সভায় উপস্থিত ছিলেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ও কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার ও সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিধুস্রবা মন্ডল, কোষাধ্যক্ষ সুজাতা রানী মিস্ত্রী, সদস্য ও আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্ষিক সভায় ২০২১-২০২২ অর্থবছরের আর্থিক আয়- ব্যয় উপস্থাপন, ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট অনুমোদন, ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া লিডার্স এর ২০২৩ সালের চ্যালেঞ্জ মোকাবেলা ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

ছবি- শ্যামনগরে লির্ডাসের বার্ষিক সভা।

রনজিৎ বর্মন
তাং-২৪.১২.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT