1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কুলাউড়া রেল এক্সিডেন্ট:সিলেট রুটে ট্রেনে যাত্রী নেই

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ২৩৫ বার পঠিত

সোনাই নিউজ : মৌলভীবাজার জেলার কুলাউরায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর হঠাৎ করেই যেন কমে গেছে ট্রেনের যাত্রী। অন্যসময় যেখানে টিকিট নিয়ে কাড়াকাড়ি চলত সেখানে এখন যাত্রীশুন্য বগি নিয়ে চলছে ঢাকা-সিলেট রুটের ট্রেনগুলো।

জানা যায়, ১৭৬ কিলোমিটারের ঢাকা-সিলেট রেলপথটি ব্রিটিশ আমলের তৈরি। ঢাকা থেকে ভৈরব পর্যন্ত ডবল লাইন স্থাপন করা হলেও ভৈরব থেকে সিলেট পর্যন্ত লাইন ঝুঁকিপূর্ণ। অথচ, শত বছরের পুরনো রেলব্রিজ ও ত্রুটিপূর্ণ লাইন দিয়েই বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সিলেট বিভাগের চার জেলার কয়েক লাখ মানুষ। সামান্য ঝড় বৃষ্টি হলেই রেল লাইন থেকে মাটি সরে মৃত্যুফাঁদে পরিণত হয় দেশের সবচেয়ে বড় এ যোগাযোগ মাধ্যমটি। বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা।

এদিকে, মৌলভীবাজার জেলার কুলাউরায় গত রবিবার (২৩ জুন) সিলেটে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি সেতু ভেঙে খালে পড়ে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আড়াইশতাধিক মানুষ। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঢাকা-সিলেট রোডের যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দেয়। ফলে হঠাৎ করেই কমে যায় রেল যাত্রীর সংখ্যা।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনায় ঢাকা-সিলেট রেলপথ বন্ধ থাকার পর সোমবার (২৪ জুন) বিকেল থেকে রেল চলাচল ফের চালু হয়। কিন্তু হঠাৎ করেই যেন রেলপথে যাত্রীদের আগ্রহ কমে গেছে। সোমবার বিকেল থেকে যতগুলো ট্রেন এই রোড দিয়ে চলেছে এর সবগুলো ট্রেনই খালি বগি নিয়ে আসা যাওয়া করছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নোয়াপাড়া রেল স্টেশনে গিয়ে দেখা যায় পুর্বের তুলনায় সেখানে যাত্রী অনেক কম। এছাড়া সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেন দুপুরে দিকে অনেকগুলো খালি বগি নিয়ে স্টেশনে প্রবেশ করে।

তবে যাত্রীরা আতঙ্কিত না হওয়ার আহবান জানান রেল কতৃপক্ষ।

স্টেশন মাস্টার বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর যাত্রীরা আতঙ্কিত হচ্ছেনও না। রেল চলাচল যে স্বাভাকি হয়েছে তা অনেকেই এখনো জানেন না। তাই যাত্রীর চাপ কম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT