1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

মাধবপুরে দুই ট্রাকের মুখো-মুখী সংঘর্ষ, হেলপার নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ২১০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে মিলন মিয়া (২৬) নামে ট্রাক চালকের সহকারী নিহত হন। এতে চালক আব্দুল খালেক গুরুতর আহত হন।

শনিবার ( ১৫ জুন) ভোরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত চালকের সহকারী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মনসুর আলীর ছেলে। আহত ট্রাক চালক আব্দুল খালেককে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন জানান, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর নামক স্থানে একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় ভোর ৪ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথরবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী মিলন মিয়া মারা যান ও চালক আব্দুল খালেক আহত হন। মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT