1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগের উদ্বোধনী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি খুলনা।

বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লিগের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বাংলার মানুষের মুক্তিই ছিল জাতির পিতার জীবনের মূল লক্ষ্য। তিনি বলেন, সুস্থ ও সৃষ্টিশীল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে ফিরিয়ে আনা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) ও বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এহসান শাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মুনিম লিংকন। খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা প্রমুখ উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লিগের আয়োজন করেছে। প্রতিদিন বিকেলে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে উইনার্স ক্লাব ও ইয়ং রেডসান ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উইনার্স ক্লাব ৩-০ গোলে জয়ী হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT