1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

কম্পিউটার বেসিক, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং কোর্সের শিক্ষার্থীদের মোটিভেশনাল ট্যুর অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৭৬ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

ঝিকরগাছার পেন ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ০৩ মাস মেয়াদী “সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তথ্য ও প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলা” প্রকল্পের অধীনে কম্পিউটার বেসিক, ফ্রিল্যান্সিংও ডিজিটাল মার্কেটিং কোর্সের শিক্ষার্থীদের মোটিভেশনাল ট্যুর (অনুপ্রেরণা মূলক সফর) করানো হয়েছে। সরকারের ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের ৯০জন শিক্ষার্থীদের যশোর শেখ হাসিনা সফট্ওয়ার এন্ড টেকনোলজি পার্কে মোটিভেশনাল ট্যুর করানো সময় উৎসব টেকনোলজি ও এ্যাবাকাস সফট বিডি লিমিটেড এর কার্যক্রম পরিদর্শণ এবং ফ্রি-ল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু। প্রধান আলোচক ছিলেন পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠিাতা আইটি এক্সপার্ট ইমদাদুল হক ইমদাদ। বিশেষ অতিথি ছিলেন উৎসব টেকনোলজির সিইও অজয় দত্ত, এ্যাবাকাস সফট বিডি লিমিটেডের চেয়ারম্যান জহির ইকবাল নান্নু, পেন ফাউন্ডেশনের কন্সালটেন্ট ও আইটি এক্সপার্ট টিপু সুলতান, ফ্রি-ল্যান্সার সৌমিন মন্ডল ও শুভ, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস ও এ্যাডমিনিস্ট্রেশন অফিসার আয়ুব হোসেন, স্বেচ্ছাসেবক টিমলিডার জুবায়ের বিন মকলেস প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT