1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কয়রায় ৷র‌্যাবের অভিযাণে ভুয়া ডাক্তার গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৭৫ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা থেকে মোবারক হোসাইন নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। সোমবার (৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার অর্জুনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার কয়রা থানাধীন অর্জুনপুর এলাকায় এক ব্যক্তি র্দীঘদিন যাবৎ কোন স্বীকৃত মেডিকেল কলেজের ডাক্তারী সনদধারী অনুমোদিত ডাক্তার না হওয়া সত্ত্বেও মেডিসিন ও গাইনী রোগতত্ত্বে পারদর্শী পরিচয়ে চেম্বার খোলে। সে ডাক্তার না হয়েও ডাক্তার পদবী ও অন্যান্য ভুয়া ডিগ্রী উল্ল্যেখ পূর্বক ডাক্তারী প্যাড তৈরী করে ভুল চিকিৎসা প্রদান করে আসছে এবং প্রতারণার মাধ্যমে নিরীহ রোগীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে৷ ওই সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৬ এর আভিযানিক দলটি এই সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে এবং এই ভুয়া ডাক্তারকে আইনের আওতায় আনতে নজরদারী বৃদ্ধি করে ৷

এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল খুলনা জেলার কয়রা থানাধীন অর্জুনপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ মোবারক হোসাইনকে গ্রেপ্তার করে। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে তার নিকট হতে আসামীর নাম ও ভুয়া ডিগ্রী সম্বলিত খালী চিকিৎসাপত্র সহ চিকিৎসাকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তার বিরুদ্ধে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও মারামারিরসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বরিশালে মোবাইল কোর্টের মাধ্যমে সে ভূয়া ডাক্তার হিসেবে দন্ডিত হয়েছে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৫/০৭/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT