1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ।

জননেত্রী শেখ হাসিনা আজ সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল —- এমপি বাবু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫২৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনা -৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ আখতারুজ্জামান বাবু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব ও সততা দিয়ে আজ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, জননেত্রী শেখ হাসিনা আজ সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল।
জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর রাজনীতি হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। তিনি দলীয় সকল পর্যায়ের কর্মীদের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছে। তারই ধারাবাহিকতায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণে মানবতার সেবায় এগিয়ে এসেছে, এইজন্য স্বেচ্ছাসেবক লীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে আহবান জানান।

২৮ এপ্রিল বেলা ১১ টায় কয়রা উপজেলায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল এর সহযোগীতায় গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতায় একথা বলেন।

খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান রাসেল এর নেতৃত্বে এ্যাডঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ফেরদাউসুর রহমান, জেহাদুল চৌধুরী মিলন, মঈন উদ্দিন মাসুদ রানা, আবির মালিক, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রনেতা ইমদাদুল হক টিটু, প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, ইমরান হোসেন জাকি, শেখ হেলাল বাবু, শরিফুল ইসলাম টিংকু,আমিনুল হক বাদল, সিরাজুল ইসলাম, রকিবুল ইসলাম গাজী, আকতারুল ইসলাম সৌরভ, শেখ মোঃ রাসেল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT