1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ।

কেশবপুরে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৮২ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর)প্রতিনিধি:
কেশবপুরে বিদ্যুতায়িত হয়ে হাফসা খাতুন (৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত।

মঙ্গলবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কন্দর্পপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হেদায়েতুল ইসলামের মেয়ে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কন্দর্পপুর গ্রামের রাজমিস্ত্রী হেদায়েতুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে হাফসা খাতুন ঘরের ভেতর বিদ্যুতে সংযোগ দেওয়া মোবাইলের চার্জারের পিন (মাথা) মুখে নিয়ে কামড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ঘটনার সময় হাফসা খাতুনের বাবা ও মা কেউই বাড়িতে ছিলেন না। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের মেম্বার মুক্তাহিরুল হক বলেন, ‘হাফসা খাতুনের বাবা ও মা কেউই বাড়িতে ছিলেন না। শিশুটি বিদ্যুতে সংযোগ দেওয়া মোবাইলের চার্জারর পিন (মাথা) মুখে নেওয়ায় অসাবধনতা অবস্থায় এ দুর্ঘটনা ঘটেছে।’

এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT