1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

মাধবপুরে চা জনগোষ্টির মাঝে আড়াই কোটি টাকার ভাতা বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ২৩২ বার পঠিত

সোনাই নিউজ:মাধবপুরে পাঁচটি চা বাগানের ৪ হাজার ৫শ ১৪ জন চা শ্রমিক ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির এককালীন অনুদান এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির ২ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকার ভাতা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভাতা বিতরণ করেন।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা রানি দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, হবিগঞ্জ জেলা সমাজ সেবার উপ-পরিচালক হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, শাহাব উদ্দিন, ফারুক পাঠান, আপন মিয়া, আরিফুর রহমান আরিফ, সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, সাংবাদিক শংকর পাল সুমন, আইয়ুব খান, চা শ্রমিক নেতা রবীন্দ্র গৌড়, সাইমন মরমু।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী মো. এরশাদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT