1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

যশোরের শার্শায় গোডাউনে আগুন কয়েক লক্ষ টাকা পণ্য পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ২২২ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর শার্শা উপজেলার নাভারন বাজারের চেয়ারম্যান মার্কেটের পাশে পণ্য রাখার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। গোডাউনে বিভিন্ন কোম্পানী বিস্কুট,ও কসমেটিক রাখা ছিলো, আগুনে গোডাউনে রাখা পণ্যগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শট সার্কিট কারনে আগুনে সুত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গোডাউনে আগুন লাগার পর মার্কেট এর পাশের দোকানদাররা আতংকিত হয়ে নিজ দোকানের মালামাল বাহিরে বের করতে থাকে।তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ আহত হয়নি।

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় নাভারন বাজার সেবা ক্লিনিক পাশে চেয়ারম্যান মার্কেট এর পাশে মুরাদের নিজস্ব গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়।

গোডাউনে শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন বিভিন্ন কোম্পানী পণ্য রাখতেন এবং এখান থেকে পণ্য ডেলিভারী করতেন। আগুন লাগার পর বেনাপোল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তহিদুর রহমান এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌছায়,এবং ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ষ্টেশন অফিসার তহিদুর রহমান জানান, প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি বিদ্যুতের শট সার্কিটের কারনে অগ্নিকান্ডে ঘটনা,তবে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

ক্ষয়ক্ষতির পরিমান জানতে গোডাউন থেকে অগ্নিদগ্ধ মালামাল বের করা হচ্ছে। আগুনের কারনে যশোর বেনাপোল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় ফলে ট্যাফিক জ্যাম লেগে যায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT