1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার,স্বামীকে জিজ্ঞাসাবাদ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ২৫২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি ॥হবিগঞ্জের মাধবপুরের শাহপুর এলাকায় থেকে মঙ্গলবার দুপুরে সাথী খাতুন (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।সাথী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া সুজাপুর গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।

পুলিশ সূত্রে জানাযায়-সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সুজাপুর গ্রামের সুলতান মাহমুদ মাবপুর উপজেলার শাহপুরে অবস্থিত বাদশা কোম্পানীতে চাকুরী করে আসছে। প্রায় ৮ মাস আগে তারই খালাতো বোন সাথী খাতুনকে বিয়ে করে বউ নিয়ে শাহপুরে গ্রামের সাবেক মেম্বার নূরুল হাসানের ভাড়া বাসায় বসবাস করে আসছে।

গৃহবধূ সাথীর মামা হুমায়ুন কবির জানায়-সুলতান মাহমুদ ও সাথী আপন খালাতো ভাই-বোন।বিয়ের পর থেকে সাথী ও মাহমুদ ভাড়াটিয়া বাসায় থাকতেন।সোমবার রাতে দু’জনের মধ্যে সামান্য বিষয় নিয়ে রাগারাগি হয় এবং দু’জনই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু রাতের কোন এক সময় সাথী ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্ন হত্যা করে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে থানার এস.আই মুসলেহউদ্দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।জিঞ্জাসাবাদের জন্য পুলিশ সুলতান মাহমুদকে আটক করে থানায় নিয়ে আসে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT