1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরির রেসিপি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৯৯১ বার পঠিত

মিষ্টিপ্রেমীদের কাছে জিভে জল আনা একটি নাম হলো রসমালাই। দুধে ডোবানো ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে কে না পছন্দ করবেন! তবে ছানা দিয়ে রসমালাই তৈরি করা কিছুটা সময়সাপেক্ষ ব্যাপার বলে অনেকেই ঘরে তৈরি করতে চান না। আপনার ঘরে যদি গুঁড়া দুধ থাকে তবে তা দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু রসমালাই। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

গুঁড়া দুধ- দেড় কাপ‏

তরল দুধ- ৩ কাপ‏

চিনি- ১/২ কাপ‏

এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ‏

বেকিং পাউডার- ১/২ চা চামচ‏

ঘি- ১ টেবিল চামচ‏

ডিম- ১ টি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে এক কাপ গুঁড়া দুধ নিন। এরপর তার সঙ্গে মেশান বেকিং পাউডার ও ঘি। আলতো হাতে মিশিয়ে নিন। এবার ফেটানো ডিম অল্প অল্প করে মিশিয়ে একটি নরম ডো তৈরি করুন। ডিম যেন স্বাভাবিক তাপমাত্রার হয় সেদিকে খেয়াল রাখবেন। ডো হাতের সঙ্গে লেগে এলে বুঝবেন মিষ্টি তৈরি করা যাবে। এরপর মিনিট পাঁচেক অপেক্ষা করুন। তারপর সেই ডো থেকে ছোট ছোট মিষ্টির আকারে গড়ে নিন।

একটি হাঁড়িতে আড়াই কাপ দুধ, চিনি, এলাচ গুঁড়া দিয়ে জ্বাল করে নিন। দুধ ফুটতে শুরু করলে তাতে মিষ্টি দিয়ে দিন। দুধ যেন ঘন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট জ্বাল দেবেন। মাঝে মাঝে হাঁড়িটি সামান্য দুলিয়ে দিন যেন দুধ উপচে না পড়ে।

একটি ছোট পাত্রে বাকি গুঁড়া দুধ হালকা গরম পানিতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর হাঁড়ির ঢাকনা খুলে দুধের মিশ্রণটি দিয়ে দিন। আলতো করে নেড়ে আরও পাঁচ মিনিট জ্বাল দিন। এরপর চুলা বন্ধ করে রেখে দিন ঘণ্টা দুয়েক। ততক্ষণে মিষ্টিগুলো রস ভালোভাবে শুষে নেবে। এরপর পরিবেশন করুন সুস্বাদু রসমালাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT